ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

চারদিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই)
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৪, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৪, সকাল ৯:১৩ সময়
চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু ছবি : সংগৃহীত
চারদিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দু‘দেশের মধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম। তবে ইনটারনেট ধীর গতির কারণে তেমন ভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীরা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) কোন মেইল পাঠাতে পারছেন না। অনেকে মেইল খুলতেও পারছেন না।

এর আগে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দুদেশের মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়। তবে ইনটারনেট ধীর গতির কারণে তেমন ভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বন্দরে পণ্য লোড আনলোড চলছে। যারা পণ্য খালাস নিতে চাচ্ছে তাদের জরুরি ভিত্তিতে খালাস দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় খালাস কম। বন্দরে ট্রাক সংকটও রয়েছে। বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে যশোর জেলা প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ আহবান জানান।

বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। 
জেলা প্রশাসক বলেন, ‘বেনাপোল স্থলবন্দর সচল রাখার জন্য যা যা করণীয় আমরা সেসব করবো। যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর চালু রাখা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?