ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১২:২১ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১২:২১ সময়
হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ছবি : সংগৃহীত
ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (১৩ জুলাই) বিকেলে নড়াইলের বাঁধাঘাট চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ, ভূমি দখল এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতেও এ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, সাবেক জেলা সভাপতি অশোক কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নড়াইল জেলা সভাপতি মলয় নন্দী, যুগ্ম সম্পাদক প্রীতিশ বিশ্বাস, মহিলা সম্পাদিকা নমিতা রায়, সদর উপজেলা সভাপতি শংকর কর্মকার, আদিবাসী সভাপতি অশোক কর্মকারসহ অনেকে।

বক্তারা বলেন, ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর হামলার দ্রুত বিচার করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্মম নির্যাতন হলেও তার সঠিক বিচার আমরা কখনোই পায়নি। আমাদের দাবি, নির্যাতন বন্ধসহ দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প