ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বগুড়ায় ঘর জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুন

বগুড়ার আদমদীঘিতে মেয়ে জামাই রাসেল আহমেদের (২৮) লোহার বেরির আঘাতে শাশুড়ি জোবেদা বেওয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার (১০
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, সকাল ৮:২৫ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, সকাল ৮:২৫ সময়
বগুড়ায় ঘর জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুন ছবি : সংগৃহীত
বগুড়ার আদমদীঘিতে মেয়ে জামাই রাসেল আহমেদের (২৮) লোহার বেরির আঘাতে শাশুড়ি জোবেদা বেওয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাপাপুর ইউনিয়নের মিতইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামাই রাসেল আহম্মেদ ও তার মা জুলেখা বেগম পলাতক রয়েছেন। আদমদিঘী থানার পরিদর্শক( তদন্ত) একেএম মঈন উদ্দীন সত্য নিশ্চিত করেছেন। 

নিহত জোবেদা বেওয়া ওই গ্রামের মৃত ছোলেমান আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

উপজেলার মিতইল গ্রামের বিধবা জোবেদার একমাত্র মেয়ে সালেহাকে আড়াই বছর আগে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল আহমেদের সাথে বিয়ে দিয়ে ঘরজামাই রাখেন জোবেদা। ঘরজামাই থাকাকালে রাসেল নানা কারণে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জোবেদা বেওয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

আদমদিঘী থানার পরিদর্শক আরও জানান জোবেদা হত্যাকান্ডে মামলা দায়ের করা হবে। এ ঘটনার পর খেকে জামাই রাসেল ও তার মা পলাতক রয়েছে।  তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি