ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পবিপ্রবিতে কোটা বিরোধী কর্মসূচি পালন, মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে "বাংলা ব্লকেড" কর্মসূচির পালন করেছেন পটুয়াখালী
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৪, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৪, বিকাল ৫:২৪ সময়
পবিপ্রবিতে কোটা বিরোধী কর্মসূচি পালন, মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে "বাংলা ব্লকেড" কর্মসূচির পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। 

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চক্কর ঘুরে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

অবস্থান কর্মসূচির জন্য বন্ধ হয়ে যায় পটুয়াখালী- বাউফল সড়ক। সড়ক অবরোধ হওয়ায় বিঘ্ন ঘটে যানচলাচলের। এরপর তারা ইউনিভার্সিটি স্কয়ারে পায়রা সেতু টোল আদায় কেন্দ্র অবরোধ করে। ফলে বরিশাল- কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফজলে রাব্বি সজীব বলেন, "শুধু বিসিএস নয় সরকারি সকল সেক্টরে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পোষ্য কোটার মতো অযৌক্তিক সকল কোটা সমূহ বাতিল করতে হবে।" 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সৈয়দ স্বাধীন  বলেন, "আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নই, বরং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে অযৌক্তিক কোটার বিরুদ্ধে।" 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?