ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে বাইসাইকেল ও মোবাইল চুরির অভিযোগে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৪:২৭ সময়
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে বাইসাইকেল ও মোবাইল চুরির অভিযোগে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিষকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে। আরিফুল ইসলাম মহিষকুন্ডি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশাফুজ্জামান।

প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশাফুজ্জামান বলেন, মোবাইল ও বাইসাইকেল চুরির অভিযোগে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চোর সন্দেহে ওই যুবককে মারপিট করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ