ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) রাতে নগরীর রেলস্টেশনে অভিযান
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৩:৫০ সময়
কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) রাতে নগরীর রেলস্টেশনে অভিযান চালিয়ে ৭ সদস্যের ওই চক্রকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা নগরীর বাগিচাগাঁও, ধর্মপুর এবং আশপাশের এলাকার বসবাস করে আসছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লাস্থ র‍্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, একদল কিশোর গ্যাং অপরাধ সংগঠিত করার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান করছে মর্মে খবর আসে। ওই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাবের একটি অভিযানিক দল।

এ সময় কিশোর গ্যাং সদস্য তাজুল ইসলাম সুমন (১৯), মোঃ মাসুদ (১৭), ফাহিম হোসেন সিফাত (১৫) মোঃ রিমন (১৭) তৈবুর রহমান তুহিন (১৭) আব্দুল কাদের জিলানী (১৬) অর্পণ দাসকে (১৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ টি কুড়াল, একটি চাপাতি ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাং সদস্য বলে স্বীকার করেছে। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহনে ছিনতাই চাঁদা আদায়সহ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ