ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মোরেলগঞ্জে শিশুছাত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান ওরফে সোহেল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৩:১৪ সময়
মোরেলগঞ্জে শিশুছাত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান ওরফে সোহেল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১০টার দিকে নির্যাতিতা ও ছাত্রীকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে ও গ্রেপ্তার থাকা যুবককে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। বারইখালী গ্রামের ওই মেয়েটি উপজেলা সদরের ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে মোটরসাইকেলে ঘুরতে যাবার কথা বলে নিয়ে যায় তার প্রতিবেশি বাদশা শেখের ছেলে মেহেদী হাসান। বিভিন্ন জায়গায় তাকে ঘুরিয়ে রাত ৮টার দিকে মাঝিবাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে বন্দি করে ধর্ষণ করে।

রাত ৯ টার দিকে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় মেহেদী। পরে ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাজাহান আলী খান বলেন, ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার ও নির্যাতিতা শিশুকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি