ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নাটোর জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুবৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:১ সময়
নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা ছবি : সংগৃহীত
নাটোর জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুবৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন।

এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামলে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অন্যদিকে, বিএনপির নাটোর কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৬ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজ পথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করবো জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হোক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সকাল থেকেই আমিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি