ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা সহকারী পুলিশ কমিশনার (এসি)। মঙ্গলবার (২
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১১:১৯ সময়
ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা সহকারী পুলিশ কমিশনার (এসি)। মঙ্গলবার (২ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

বদলি কর্মকর্তাদের মধ্যে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ট্রাফিক-মিরপুর জোনে, পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুল হককে মিরপুর বিভাগের দারুসসালাম জোনে, এয়ারপোর্ট জোনের আসমা আক্তার সোনিয়াকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে এবং দক্ষিণখান জোনের রাকিবা ইয়াসমিনকে পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া লালবাগ বিভাগের (পেট্রোল-কোতোয়ালি) সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলাম মাসুদকে দক্ষিণখান জোনে, উত্তরা বিভাগের (পেট্রোল-উত্তরা পূর্ব) সহকারী পুলিশ কমিশনার এম ফখরুল হাসানকে এয়ারপোর্ট জোনে, ট্রাফিক-মিরপুর বিভাগের মো. হালিমুল হারুনকে ভিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে এবং মো. ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনকে লালবাগ বিভাগের (পেট্রোল-লালবাগ) হিসেবে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি