ঢাকা | |

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক প্রাইভেট কার চালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) রাত
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:১৬ সময়
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক প্রাইভেট কার চালকের মৃত্যু ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা। নিহত লিটন মিয়া (৪৩) রাজধানীর কাফরুল থানা এলাকার বাসিন্দা। 

পুলিশ কর্মকর্তা বলেন, রোববার রাতে টঙ্গীর বনমালা এলাকায় সড়কের পাশে প্রাইভেটকার থামিয়ে প্রস্রাব করতে যান লিটন মিয়া। ফেরার পথে রেল লাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ