গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা। নিহত লিটন মিয়া (৪৩) রাজধানীর কাফরুল থানা এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা বলেন, রোববার রাতে টঙ্গীর বনমালা এলাকায় সড়কের পাশে প্রাইভেটকার থামিয়ে প্রস্রাব করতে যান লিটন মিয়া। ফেরার পথে রেল লাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Super Admin
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন