ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার

আজ থেকেই ভাড়া বাড়ছে মেট্রোরেলের

২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকেই বাড়ছে মেট্রোরেলের টিকিটের দাম। টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৪, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৪, সকাল ৯:১০ সময়
আজ থেকেই ভাড়া বাড়ছে মেট্রোরেলের
২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকেই বাড়ছে মেট্রোরেলের টিকিটের দাম। টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ ছিল, যার মেয়াদ শেষ হয়েছে গতকাল। যা সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর পাঠানো এক চিঠিতে দাম বাড়ার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআরের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যা প্রাথমিক উৎস প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানি সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসেবে মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ভ্যাট আরোপ হলেও নির্দিষ্ট গোষ্ঠী ছাড় পাবে। মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলের ভাড়ায় ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের