ঢাকা | |

নড়াইলে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির দাবিতে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দোয়া মাহফিল এবং আলোচনা সভা
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:১১ সময়
নড়াইলে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির দাবিতে দোয়া মাহফিল ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখা আয়োজনে শনিবার (২৯ জুন) বিকেলে শহরের আলাদাতপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-কৃষকদলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত। সভাপতিত্ব করেন-জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন-সদস্য সচিব এনামুল কবীর চন্দন।

এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুণ্ডু, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, যুবদলের সভাপতি মশিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক সাঈদুজ্জমান আমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ