ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

হত্যাকান্ডের গ্লানি নিয়ে বিদায় হচ্ছেন বগুড়ার পুলিশ সুপার

বগুড়ায় চলতি মাসে ২০ দিনে দুই জোড়াসহ ৯ টি নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডে ও জুয়েলার্স এবং
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১১:৩৪ সময়
হত্যাকান্ডের গ্লানি নিয়ে বিদায় হচ্ছেন বগুড়ার পুলিশ সুপার ছবি : সংগৃহীত
বগুড়ায় চলতি মাসে ২০ দিনে দুই জোড়াসহ ৯ টি নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডে ও জুয়েলার্স এবং ব্যাংক ডাকাতি,থানায় হামলার ঘটনায় আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে। এসবের কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো অপরাধীদের পুলিশের শখ্যতা। আর এসব হত্যাকাণ্ডের গ্লানি নিয়েই বগুড়া থেকে বিদায় নিয়ে হচ্ছে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী। এত হত্যাকাণ্ড আগে কখনোই গুনেননি বগুড়াবাসী। এসপির এটি নিয়মিত বদলি হলেও বগুড়া জেলায় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এর দায় জেলা পুলিশের প্রধান হিসাবে তার উপরি বত্তায়।

বগুড়া জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন জাকির হাসান। তিনি ফেনী জেলার পুলিশ সুপার পদে কর্মরত। রোববার জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়েছে।  

চলতি বছরের জুনের ২ তারিখে বগুড়ার বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে গলাকেটে হত্যা করে স্বামী। এরপর ২৪ ঘন্টার মধ্যে ৩টি হত্যা কাণ্ড হয়, এরমধ্যে একই রাতে সন্ত্রাসী ব্রাজিল ও ইজিবাইক ছিনতাই করে চালককে নিমমভাবে হত্যা করে। এরপর সারিয়াকান্দিতে এক স্কুল ছাত্রকে মারপিটে হত্যা করেছে। তারপর জেলার শিবগঞ্জে একজনকে মারপিটে হত্যা করেছে। ঈদের রাতে শহরের নিশিন্দারা এলাকায় দুই যুবককে গুলি ও উপযুক্তপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে যন্ত্রনা কাতরাচ্ছে। এরপরও শনিবার(২২ জুন) রাতে মুরগীর খামারী ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে নির্মম ভাবে হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

এছাড়াও কয়েক মাস আগে বগুড়া নিউ মার্কেট এলাকায় একটি জুয়েলার্সে ডাকাতি, মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকে ডাকাতি এবং শাজাহানপুর থানায় হামলার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা অবনতি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ব্রাজিল হত্যাকাণ্ডে একজনকে র‌্যাব গ্রেফতার করেছে, নিশিন্দারায় দুই যুবককে হত্যাকাণ্ডে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে এবং প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে র‌্যাব-১২ গ্রেফতার করেছে। সর্বশেষ ইউনুছ হত্যাকাণ্ডে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। স্কুল ছাত্র এবং ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যাকারীদের গ্রেফতার বা কোন রহস্য উদঘাটিত হয়নি।

বগুড়ার বর্তমান পুলিশ সুপার( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

জাকির হোসেন ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র‍্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন। বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।

বগুড়া আইনজীবি রফিকুল ইসলাম জানান, সম্প্রতিকালে বগুড়ায় এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যা শুনে বগুড়াবাসী শংকিত হয়ে পড়েছে। এত হত্যাকাণ্ডের খবর বগুড়াবাসী আগে কখনো শুনেনি। এত হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলার অবনতি হয়ে পড়েছে। আর আইন শৃঙ্খলা অবনতির জন্য জেলা পুলিশের প্রধান হিসেবে পুলিশ সুপারে দায় রয়ে যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প