ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা পাচ্ছেন : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা পাচ্ছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ২:৪৯ সময়
খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা পাচ্ছেন : আইনমন্ত্রী ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে সুচিকিৎসা পাচ্ছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দফতরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে তা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে। গতকাল বিকেল ৪টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। 

সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই যারা এই কথা বলছেন যে খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না তারা নিজেকে হাস্যকর করছে।

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শোনেন, তাদের ভারসাম্য ঠিক আছে কি না, সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প