ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

কেটে ফেলা হলো গোপালগঞ্জের সেই কথা বলা আলোচিত গাছ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলোচিত ‘কথা বলা গাছ’টি কেটে ফেলা হয়েছে। এতে অবসান ঘটল অপপ্রচার ও প্রতারণার ব্যবসার।রাঘদী ইউপি
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, সকাল ৮:১৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, সকাল ৮:১৯ সময়
কেটে ফেলা হলো গোপালগঞ্জের সেই কথা বলা আলোচিত গাছ ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলোচিত ‘কথা বলা গাছ’টি কেটে ফেলা হয়েছে। এতে অবসান ঘটল অপপ্রচার ও প্রতারণার ব্যবসার।

রাঘদী ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এ গাছটি কেটে ফেলা হয়। এর আগে কথা বলছে গাছ এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ আসতে থাকে।

গাছটিকে কেন্দ্র করে গত সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রাম। ওই গ্রামের সৌদিপ্রবাসী সবুর মিয়ার বাগানের একটি গাছ কথা বলছে এমন অপপ্রচারের ডালপালা ছড়ায় চারিদিকে। তা এলাকার গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে আসতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ নানা মানতও করতে শুরু করেন।

গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন তারা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

আজ শনিবার দুপুরে রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে কেটে ফেলা হয় আলোচিত গাছটি।

গাছটি কাটার সময় ভিড় করেন স্থানীয়রাসহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। গাছটি কাটার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অপপ্রচারকে কাজে লাগিয়ে এই গাছ দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পরে সেজন্য গাছটি কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুল।

এ গাছ কাটার মধ্য দিয়ে সব গুজব ও অপপ্রচারের অবসান ঘটলো এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি