ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে: সাবেক কৃষিমন্ত্রী

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন- ধর্ম নিরপেক্ষতা ও
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, দুপুর ১০:৫৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, দুপুর ১০:৫৮ সময়
অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে: সাবেক কৃষিমন্ত্রী ছবি : সংগৃহীত
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন- ধর্ম নিরপেক্ষতা ও অস্প্রদায়িকতা আমাদের নীতি। আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারও কোন ক্ষতি করেনি। বিএনপি ধর্মকে ব্যবহার করে। আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে।

তিনি বলেন- বিএনপি আন্দোলনের কথা বলে, তাদের আন্দোলন জনগণের কাছে যায় না। জনগণের কাছ থেকে তারা কোন সাড়া পায় না। অচিরেই দেখা যাবে তাদের দল খন্ড বিখন্ড হয়ে অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। আমরা চাই গণন্ত্রাতিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত।

শুক্রবার (২১ জুন) বিকালে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণ সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাবেক কৃষিমন্ত্রী বলেন- শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি, কি নিয়ে আসবে তাদের (বিএনপি) অপেক্ষা করা উচিত। ভারত অনেক বড় দেশ। তাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগীতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব এবং দুই দেশই উন্নতি করব।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি রাজ্জাক আরও বলেন- আগামীতেও আওয়ামী লীগ জনগণের ভোটে ও সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে। সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উচুতে উঠেছে। এই মুহুর্তে জিনিসপত্রের দাম একটু বেশি। আওয়ামী লীগের প্রধান লক্ষ হলো জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আনা।

সংবর্ধনা অনুষ্ঠানে শোলাকুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?