ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

শামির সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সানিয়ার বাবা

ভারতের সবচেয়ে বিখ্যাত নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। অন্যদিকে মোহম্মদ শামি দেশটির বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটার। দুজন
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, সকাল ৯:৬ সময়
শামির সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সানিয়ার বাবা ছবি : সংগৃহীত
ভারতের সবচেয়ে বিখ্যাত নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। অন্যদিকে মোহম্মদ শামি দেশটির বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটার। দুজন দুই ভুবনের খেলোয়াড় হলেও সম্প্রতি তাঁদের এক করে ফেলেছেন ভক্ত ও কৌতূহলী মানুষেরা। গুঞ্জন উঠেছে তাঁরা বিয়ে করতে যাচ্ছেন।

এর কারণও আছে। সম্প্রতি এই দুই তারকাই দাম্পত্য জীবনে ভাঙনের শিকার হয়েছেন। স্ত্রী হাসিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে শামির। আর পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সানিয়া। 

এ অবস্থায় সম্প্রতি শামি ও সানিয়ার বিয়ের গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এনডিটিভির কাছে বিয়ের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘এই সব কিছুই ভুয়া। তারা দুজনের কখনো দেখাই হয়নি।’ 

এ বিষয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পাঁচ মাস পর সম্প্রতি হজে গেছেন ভারতীয় টেনিস আইকন সানিয়া মির্জা। পেশাদার টেনিস থেকে ইতিমধ্যে তিনি অবসর নিলেও বর্তমানে তিনি ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের নীতিনির্ধারক হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে তিনি আরও ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছেন।  

সানিয়া লিখেছিলেন, ‘আমি অনেক সৌভাগ্যবতী এবং কৃতজ্ঞতা অনুভব করছি। আমি সারা জীবনের জন্য এই যাত্রা শুরু করেছি, আপনারা আমাকে আপনাদের চিন্তা ও প্রার্থনায় রাখবেন। আমি একজন সহৃদয় এবং শক্ত ইমান নিয়ে ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছি।’ 

সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শোতেও দেখা গিয়েছিল সানিয়া মির্জাকে। ওই শোর উপস্থাপক কপিল শর্মাকে তিনি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের বর্ণনা দিয়েছিলেন। বিশেষ করে ২০১৫-১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তাঁর জুটি বাঁধার সময়টিকে তিনি তাঁর আলোচনায় প্রাধান্য দিয়েছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু