ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

স্বামী হত্যার ২২ বছর পর সাজাপ্রাপ্ত স্ত্রী গ্রেপ্তার

জয়পুরহাটে দীর্ঘ ২২ বছর পর স্বামীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত আসামী স্ত্রী ডলি বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৬
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ১২:২০ সময়
স্বামী হত্যার ২২ বছর পর সাজাপ্রাপ্ত স্ত্রী গ্রেপ্তার ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

জয়পুরহাটে দীর্ঘ ২২ বছর পর স্বামীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত আসামী স্ত্রী ডলি বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৬ জুলাই) সকালে সাংবাদিকদের দেওয়া  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-৫। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের মৃত আবুল হোসেন এর স্ত্রী ডলি বেগম (৪২)। 

জয়পুরহাট র‌্যাব-৫ এর (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সাথে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। 

বিয়ের পর থেকে আবুল হোসেন তার শ্বশুরবাড়ীতে ঘর জামাই থাকতেন। সে সময় পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ থাকতো। অন্যদিকে ডলির সাথে মামলার ৩ আসামির   অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অবৈধ সম্পর্ক তার স্বামী  জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করে স্ত্রী ডলি।

সেই মোতাবেক ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা শ্বাসরোধ করে আবুলকে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। গত ২৬ জুন  দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম ০৪ জন আসামীর যাবজ্জীবনের রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। এর মধ্যে ডলি বেগম পলাতক ছিলেন। 

মামলা হওয়ার পর থেকেই আসামী ডলি বেগম (৪২) গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র‌্যাব ৫  অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ডলি কে আদাবর থানা এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।   

পরে গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি