ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া, এ
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, সকাল ৯:৯ সময়
জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া, এ হামলায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে যে, ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

তবে, জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি