ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় পৌঁনে ৩ কোটি টাকা

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত
  • আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় পৌঁনে ৩ কোটি টাকা ছবি : সংগৃহীত
ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে পৌঁনে তিন কোটি টাকা। বুধবার (১২ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন।  

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩'শ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৪ হাজার ১২১ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেলক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এবারো ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প