ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভারত-পাকিস্তান মহারণের পরিসংখ্যানে এগিয়ে যারা

ক্রিকেট সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা। রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের
  • আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ১২:৩১ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ১২:৩১ সময়
ভারত-পাকিস্তান মহারণের পরিসংখ্যানে এগিয়ে যারা ছবি : সংগৃহীত

ক্রিকেট সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা। রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। তবে সেই দ্বন্দ্ব গড়িয়ে খেলার মাঠেও এসে পড়েছে। তাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। ফলে ভক্তদের মুখিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য, যেখানে ক্রিকেটের এই দুই পরাশক্তি নামবে মুখোমুখি লড়াইয়ে।

রোববার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই লড়াই। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটি দেখতে উন্মুখ হয়ে অধীর আগ্রহে বসে আছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাক-ভারত দ্বৈরথের ইতিহাস বেশ পুরনো। তাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের এই ম্যাচের আগে ভারত-পাকিস্তানের বিগত পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

বিশ্বকাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এখন তাদের দখলে। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। তাই লড়াইটা যে সহজ হবে না, সেটা বলাই যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। বিশ্বমঞ্চে মুখোমুখি ৭ দেখায়, ছয়টিতেই জিতেছে ভারত। সবশেষ ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল দ্য গ্রিন ম্যানরা।

টি-টোয়েন্টিতে দু’দলের মোট ১২ দেখায় মাত্র তিনটি ম্যাচ জিতেছে পাকিস্তান। আর ভারত জিতেছে ৯টি। তবে পরিসংখ্যান যেমনই হোক, মাঠে নিজেদের সেরাটা দিলে যেকোনো প্রতিপক্ষের জন্যই যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে পাকিস্তান, সেটার প্রমাণ অনেকবারই দিয়েছেন বাবর-রিজওয়ানরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস