ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

সৌম্য সরকারের শূন্যের রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে পল স্টার্লিংয়ের পাশে বসলেন সৌম্য সরকার। বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৪:৩৯ সময়
সৌম্য সরকারের শূন্যের রেকর্ড ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে পল স্টার্লিংয়ের পাশে বসলেন সৌম্য সরকার। বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত আয়োজন ছিল দ্য রেড-গ্রিন স্টোরি।  সেখানেই সৌম্য সরকার বলেছিলেন, এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন এক লজ্জার রেকর্ড গড়লেন, যা হয়ত কখনোই স্মরণে আনতে চাইবেন না তিনি। 

১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পা হড়কাতে ভুল করেননি সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। সৌম্য তো টিকলেন মাত্র দুই বল, স্লগ সুইপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডাক নিয়ে। 

ক্রিজে বাংলাদেশের দুই বাঁ-হাতি ওপেনার, সে কারণে পার্টটাইমার ধনাঞ্জয়া ডি সিলভাকে দিয়ে আক্রমণ শুরু লঙ্কানদের। তাকে প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। তবে তিনি ধীরস্থির থাকতে পারলেন না মিড অনে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে বসেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে। 

এমন অহেতুক শটে আউটের পর ডাক মারার দিক থেকে লজ্জার এক রেকর্ড গড়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি 'ডাক' মারার রেকর্ড এখন বাংলাদেশের এই ওপেনারের দখলে। এ নিয়ে ১৩ বার শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে সৌম্য হয়ত জেনে স্বস্তি পাবেন এই তালিকায় তিনি একা নন। তার সমানসংখ্যক 'ডাক' এর মালিক আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য লজ্জা পাবেন আরেক পরিসংখ্যানে। ১৩ ডাক সৌম্য মেরেছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ।

তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তিনজনই 'ডাক' মেরেছেন ১২ বার করে। বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন শূন্য রানে আউট হয়েছেন ৮ বার করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক সৌম্য সরকারের। ৪টি ডাক আছে তার। মাত্র ১৬ ইনিংসে এমন কীর্তি তার। যার অর্থ, প্রতি চার ইনিংসে একটি করে শূন্য আছে সৌম্যর। টি-টোয়েন্টির বিশ্বকাপে শূন্যের রেকর্ডে অবশ্য সৌম্যের ওপরে আছেন আরও দুজন। তার চেয়ে বেশিবার খালি হাতে ফিরেছেন তিলকারাত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের দুজনই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ৫ বার করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু