ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নজর কাড়ছে ৪৩ মণ ওজনের নাতিবাবু, দাম ১৫ লাখ টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সবার নজর কাড়ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের ফ্রিজিয়ান শংকর জাতের ৪৩ মন ওজনের বিশালকৃতিরন গরু
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
নজর কাড়ছে ৪৩ মণ ওজনের নাতিবাবু, দাম ১৫ লাখ টাকা ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সবার নজর কাড়ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের ফ্রিজিয়ান শংকর জাতের ৪৩ মন ওজনের বিশালকৃতিরন গরু নাতিবাবু। ষাঁড়টি জেলার সবচেয়ে বড়। দাম হাকিয়েছেন ১৫ লাখ টাকা। চার বছর ধরে আদর-যত্ন ও ভালবাসায় ষাঁড়টি লালন-পালন করেছেন কৃষক ঠান্ডু প্রামানিক। ছোট বেলা থেকে নাতির মতো আদরে বড় করে তুলেছেন বলেই ষাড়টির নাম রেখেছেন 'নাতিবাবু'। ৪৩ মণ ওজনের দানবাকৃতির এই ষাড়টিই জেলার সবচেয়ে বড় গরু। স্থানীয়দের ধারণা এটাই দেশের সবচেয়ে বড় ষাড়। 

উপজেলার ঘোরশাল নতুনপাড়া গ্রামের কৃষক ঠান্ডু প্রামানিকের খামারে বেড়ে উঠেছে এই ষাড়টি। দাম হাকিয়েছেন ১৫ লাখ টাকা। বর্তমানে উপজেলার নিভৃত গ্রামের বিশাল আকৃতির নাতিবাবু এখন সবার মুখে আলোচনায়।

সাড়ে ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচু হলস্টেইন-ফ্রিজিয়ান শংকর জাতের এই গরুটি নজর কেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। প্রতিদিনই অসংখ্য মানুষ ভীড় করছে তাকে দেখতে।  ঠান্ডু প্রামানিক জানান, শখের বসে গরুটি ক্রয় করে নিজের বাড়িতে ফার্ম করে সম্পূর্ণ দেশি খাবার- কাচা ঘাস, খৈল, ভূষি, খড়, সাইলেস ইত্যাদি খাইয়ে হৃষ্টপুষ্ট করা হয়েছে নাতীবাবুকে । বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৪৩ মণে। 

তিনি বলেন, নাতির মত আদর করে গরুটিকে লালন-পালন করেছেন বলেই গরুটির নাম দিয়েছেন নাতি বাবু। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা এসে দেখছেন গরুটি। দানবাকৃতির নাতিবাবুর দাম হাকানো হয়েছে ১৫ লাখ টাকা। স্থানীয়দের মতে নাতিবাবুই দেশের সবচেয়ে বড় গরু। এরকম বড় গরু তারা এর আগে বাস্তবে দেখেননি। এই বিশাল আকৃতির গরুটিকে একনজর দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন বলেন, ভ্যাকসিন থেকে শুরু করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগ নাতিবাবুর মতো বড় আকারের সকল গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।  

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক বলেন, জেলায় অনেক গরুই বড় করা হলেও ৪৩ মনের নাতিবাবুই জেলার সবচেয়ে বড় গরু। আমরা ওই গরুটা সহ সকল গরুর দিকেই খোঁজ খবর রাখছি। এছাড়াও এতবড় গরু আসলে হাটে নিয়ে বিক্রি করা কঠিন তাই সরকারি আ্যাপের মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তিনি গরুটি বিক্রি করার চেষ্টা করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প