ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

৩২ বছর পর এক সিনেমায় রজনীকান্ত–অমিতাভ

  • আপলোড সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:৪০ সময়
৩২ বছর পর এক সিনেমায় রজনীকান্ত–অমিতাভ ছবি : সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে পর্দায় আসতে চলেছেন দুই মেগাস্টার রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। এমন খবরে রীতিমতো উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যম ই–টাইমসের খবর অনুযায়ী, রজনীকান্তের নাম ঠিক না হওয়া ১৭০তম ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন ‘বিগ বি’। ছবিটি পরিচালনা করবেন ‘জয় ভীম’ খ্যাত টি জে জ্ঞানবেল।

জানা গেছে, ছবিটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। আর এতে রজনীকান্তকে এক মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। আর ছবিটির একটি বিশেষ চরিত্রের জন্য অমিতাভকে প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগিরই ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা।

এর আগে বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে রজনীকান্ত ও অমিতাভকে। তারা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ‘হাম’ সিনেমায়, ১৯৯১ সালে। এর আগে ‘অন্ধাকানুন’ ও ‘গ্রেপ্তার’ ছবিতে অভিনয় করেছিলেন তারা।

উল্লেখ্য, রজনীকান্ত মাত্রই শেষ করেছেন ‘জেলার’ ছবির শুটিং এরপর শুরু করবেন ‘লাল সেলাম’ ছবির কাজ। অন্যদিকে অমিতাভ বচ্চন এখন ঋভু দাশগুপ্তর ‘সেকশন এইট্টিফোর’ ছবির শুটিংয়ে ব্যস্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি