ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতা তুলে আনলেন জেনিফার লোপেজ

মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ সদ্য মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘অ্যাটলাস’ এ মুখ্য চরিত্র শেফার্ডের ভুমিকায়
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, দুপুর ৪:৫২ সময়
কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতা তুলে আনলেন জেনিফার লোপেজ ছবি : সংগৃহীত
মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ সদ্য মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘অ্যাটলাস’ এ মুখ্য চরিত্র শেফার্ডের ভুমিকায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

নানা বৈজ্ঞানিক কল্পকাহিনি, সাথে অ্যাকশন নিয়ে নির্মিত এই ফিল্মে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে। সম্প্রতি এই ছবির প্রচারে অভিনেত্রী জানিয়েছেন, এআই কীভাবে অবিশ্বাস্যভাবে ভুল হতে পারে সেটাই ছবিতে দেখানো হয়েছে। এই চলচ্চিত্রের কিছু দৃশ্যের আলোচনার সময় এআইয়ের দ্রুত প্রসারে তিনি তার অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি মনে করি এই ছবিটি এআই প্রযুক্তির ভাল এবং মন্দ দুটি দিকই অবিশ্বাস্যভাবে ফুটিয়ে তুলেছে।’

ইভিনিং স্ট্যান্ডার্ডের খবর, শুধু চলচ্চিত্রের এক্সপ্লেনেশনে নয়, এর বাইরে অর্থাৎ বাস্তব জীবনেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

নিজের জীবনের একটি ঘটনা তুলে এনে লোপেজ জানান, এই প্রযুক্তির জন্য তিনি নিজেও ভুক্তভোগী। একটি স্কিনকেয়ার-এর বিজ্ঞাপনে জেনিফারের মুখের দাগ দেখানো হয়েছিল স্পষ্টভাবে। জেনিফারের দাবি, ব্যবসায়িক উদ্দেশ্য সেটা সম্পূর্ণ এআই প্রযুক্তির সাহায্যে এমন দৃশ্য তৈরি করা হয়েছিল। সে থেকেই অভিনেত্রী বিষয়টিকে অত্যন্ত ভয়ংকর মনে করছেন। কারণ এই প্রযুক্তি যেকোনো সময়ে তথ্য চুরি করতে পারে।

যদিও এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সুবিধা নেওয়া যায় বলেও স্বীকার করেছেন লোপেজ। অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি নতুন এই প্রযুক্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আমাদের সকল সম্ভাবনায় উন্মুক্ত থাকতে হবে। যে সিনেমাগুলি এআই নিয়ে কথা বলছে সেগুলো নিঃসন্দেহে ভাল। এতে বিষয়টি সম্পর্কে সকলেরই ধারণা হবে। সকলে সচেতন থাকতে পারবেন।’

উল্লেখ্য, চলচ্চিত্র জগতের পাশাপাশি মার্কিন নৃত্যের রানি হিসেবে সুখ্যাতি পেয়েছেন জেনিফার লোপেজ। হলিউডে ল্যাটিন আমেরিকানদের জন্য বাধা ভাঙার এবং সঙ্গীতে ল্যাটিন পপ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে এই গায়িকা-অভিনেত্রীকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার