ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

সুন্দরবনে নিখোঁজ তিন জেলে উদ্ধার

ঘুর্ণিঝড় রেমালের কবলে পড়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলেকে ৭দিন পর উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, সকাল ৯:৫ সময়
সুন্দরবনে নিখোঁজ তিন জেলে উদ্ধার ছবি : সংগৃহীত
ঘুর্ণিঝড় রেমালের কবলে পড়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলেকে ৭দিন পর উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার গহিন সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তিন জেলে হলেন-শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২) এবং একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে ওই জেলেরা সুন্দরবনে প্রবেশ করে এবং ২৬ মে সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে নিখোঁজ হয়।

কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো পরে সুন্দরবনের বিভিন্ন স্থান তল্লাশী করে নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে জেলেদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ জেলে হায়দার আলী জানান, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নদীতে প্রচন্ড ঢেউয়ের আঘাতে নৌকা ডুবে যায়। এসময় কোন রকমে সাতার দিয়ে সুন্দরবনে উঠে বড় গাছে আশ্রয় গ্রহণ করে। এসময় সুন্দরবনে গাছের ফল খেয়ে কোন রকমে বেঁচে ছিল।  
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান বলেন, জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি