ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আজিজ-বেনজীরের ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজীর ইস্যুতে সরকারের বক্তব্য লোক
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:৩৬ সময়
আজিজ-বেনজীরের ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজীর ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা।

শনিবার (১ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

দুর্নীতির অভিযোগে নানামুখী চাপে পড়া পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ কোথায় আছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। এর মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে পরিবারসহ দেশ ছেড়েছেন বেনজীর।

সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ প্রধানের বিষয়ে কোনো তথ্য নেই বলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন। আর ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তিনি দেশ ছেড়েছেন বলে দাবি বিএনপি মহাসচিবের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি