ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেপ্তার তিন

গাজীপুরের লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে
  • আপলোড সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৪:১৩ সময়
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেপ্তার তিন ছবি : সংগৃহীত
গাজীপুরের লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার রশিদুল।

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত।

এই সংবাদের ভিত্তিতে রাতেই কাশিপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বনের দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে সেখান থেকে মনির মোল্লা, বাদশা প্রামানিক, রশিদুল নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি