ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া পিস্তল গু/লি ও ম্যাগজিন উদ্ধার ৩৭ চিকিৎসক পদ শূন্য, নিজেই ‘রোগী’ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে: রিজভী

বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (২৭
  • আপলোড সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৩:১৫ সময়
বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে: রিজভী ছবি : সংগৃহীত
বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

রিজভী বলেন, যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদসহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, নারীর শ্লীলতাহানি করে, যুবলীগ টেন্ডারবাজি করতে গিয়ে গত ১৬-১৭ বছরে প্রায় ৫০ জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না?

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন। বিএনপি নেতাদের কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান। খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন। তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন? তার আগে আপনার বিচার হয়ে যায় কি না... পরিস্থিতি এমন পর্যায়ে... আপনি এমন ডুবতে শুরু করেছেন, তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের তলায় যে ভূমি, সেই ভূমিতে আপনার পা পড়ছে না। এখন আপনি ডুবছেন।

বিএনপির সিনিয়র এই যুগ্ম-মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। তাদের প্রতিপক্ষ এমপিকে কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে-বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কী করে?
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প