ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মঙ্গলবার (১১
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৪:২৮ সময়
নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন ছবি : সংগৃহীত

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা দুই সপ্তাহের সফরে এসেছি। এখানকার প্রাক-নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে উচ্চ পর্যায়ে প্রতিবেদন পেশ করব। এরপর ইইউ-এর সেই উচ্চ পর্যায়ের কমিটি নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তবে এর বেশি কিছু সাংবাদিকদের বলতে রাজি হননি তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে। তাদের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা।

এই প্রতিনিধি দল ঢাকা সফর শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি