ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

শরিফুলের জোড়া আঘাতে দিশেহারা আফগানিস্তান

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে দারুন সূচনা করেছে বাংলাদেশ দল।
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
শরিফুলের জোড়া আঘাতে দিশেহারা আফগানিস্তান শরীফুল ইসলাম

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে দারুন সূচনা করেছে বাংলাদেশ দল। আফগানদের দলীয় রান ১৫ যাওয়ার আগেই তিন উইকেট শিকার বাংলাদেশের পেসারদের। ৯ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ১৬ রান।

মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে আসা শরীফুল ইসলাম নিজের করা দ্বিতীয় ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিজের পঞ্চম ওভারে এসে ফেরত পাঠান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। এরআগে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে ভোগানো গুরবাজকে দলীয় ১৪ রানে ফেরত পাঠিয়েছেন তাসকিন আহমেদ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সতর্ক শুরু করেছিলেন দুই আফগান ওপেনার। প্রথম ওভারেও শরীফুল ওভার দ্য উইকেট থেকে অফ স্টাম্পের বাইরে থেকে বের করে নিচ্ছিলেন বল। এবার সে ফাঁদেই পা দিলেন ইব্রাহিম জাদরান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে খোঁচা দিয়েছেন, উইকেটের পেছনে বাকি কাজটা সহজেই সেরেছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ২৫৬ রান তোলা ওপেনিং জুটি আজ তৃতীয় ওভারের প্রথম বলেই ভাঙল ৩ রানে।

নতুন ব্যাটার রহমত শাহ টিকলেন মাত্র চার বল। তিনিও শরীফুলের শিকার। শুরু থেকেই অস্বস্তিতে থাকা রহমত শাহ ঠিকঠাক খেলতে পারেননি কোন বল। শর্ট অব লেংথ বলটি পিচ করে বাড়তি একটু লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। রহমত একদম পজিশনেই যাওয়ার আগেই ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি