ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

স্বামীর সঙ্গে ঝগড়ার বলি হলেন সৎ মেয়ে মীম

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে অকালে প্রাণ দিতে হয়েছে মীম আক্তার নামের এক শিশুকে। স্বামীর সঙ্গে ঝগড়ায় প্রথম
  • আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১:৭ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১:৭ সময়
স্বামীর সঙ্গে ঝগড়ার বলি হলেন সৎ মেয়ে মীম ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে অকালে প্রাণ দিতে হয়েছে মীম আক্তার নামের এক শিশুকে। স্বামীর সঙ্গে ঝগড়ায় প্রথম সংসারের ওই শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর লাশ নিজ ঘরের সানসেটের ওপরে কাঁথা দিয়ে মুড়িয়ে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় সৎ মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মীম আক্তার (৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবামাসি গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়া কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সোজাবর আলীর ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কক্ষ ভাড়া করে প্রথম স্ত্রী নাজমা বেগমকে নিয়ে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন। প্রায় দেড় বছর আগে সবুজ মিয়া আয়না আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। পরে একই ভবনের পঞ্চম তলায় আরেকটি কক্ষ ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রীকে সেখানে রাখেন। গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সবুজের বিরোধ চলে আসছিল।

বুধবার সকাল থেকে সবুজের প্রথম সংসারের মেয়ে মীম আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকায় খোঁজাখুঁজি করে একপর্যায়ে মাইকিং করা হয়। এদিকে, সকাল থেকে সবুজের দ্বিতীয় স্ত্রী আয়নাকে দেখতে না পেয়ে একই ভবনের প্রতিবেশীরা তার খোঁজ করেন। তারা আয়নার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভেতরে আয়নাকে বসে থাকতে দেখেন। সন্দেহ হলে প্রতিবেশীরা ডাকাডাকি করলে আয়না ঘরের দরজা খুলে দেন।

পরে প্রতিবেশীরা তার ঘরের সানসেটের ওপরে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশু মীমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সৎ মাকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে প্রথম স্ত্রীর ঘরের সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন আয়না। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির দাদা আব্দুল কুদ্দুস থানায় মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা আয়না আক্তারকে আটক করেছে পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প