ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বিয়ে নিয়ে আবারো মুখ খুললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে বলিউডেও অভিষেক হয়েছে তার। কাজের বাইরে খুব একটা পাওয়া
  • আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১২:২৪ সময়
বিয়ে নিয়ে আবারো মুখ খুললেন জয়া আহসান ছবি : সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে বলিউডেও অভিষেক হয়েছে তার। কাজের বাইরে খুব একটা পাওয়া যায় না তাকে।সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় এই তারকা। সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন।

বিয়ে নিয়ে কোন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে জয়া সাংবাদিকদের বলেন,‘আমি আসলে জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হব। তবে এই মুহূর্তে তেমন কোন ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।’

তিনি আরও বলেন, ‘চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতোটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই।’

জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘পরিবার শুধু স্বামী-স্ত্রী ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরও অনেকে রয়েছে। মা-বাবা রয়েছেন, আমার বাড়িতে যারা কাজ করেন, তারা রয়েছেন। আবার চারপায়ে পোষ্য রয়েছে। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি বেশ উপভোগ করি।’

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতার বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ডিয়ার মা’। বৃহস্পতিবার (২৩ মে) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি