ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে
  • আপলোড সময় : ২১ মে ২০২৪, দুপুর ৪:১২ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৪, দুপুর ৪:১২ সময়
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এতে আরোও কয়েকজন আহত হয়েছে। গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ যুবক উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ নুরের পুত্র নুরুল ইসলাম (২৪)। মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

সাধারণ রোহিঙ্গারা জানান, গত দুইদিন ধরে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরকান সলিডারিটি (আর এস ও) কর্তৃক সাধারণ রোহিঙ্গা পুরুষদের ধরে নিয়ে গিয়ে মিয়ানমারে যুদ্ধ করতে বাধ্য করছে।

এ ঘটনার জের ধরে আরএসও ও সাধারন রোহিঙ্গাদের সাথে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষের সময় রোহিঙ্গারা পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল ছোড়েঁন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অর্ধ শতাধিক রাউন্ড গুলি করেন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এত এক বাংলাদেশি যুবক পায়ে গুলি লেগেছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আর এস ও সাধারণ রোহিঙ্গাদের মিয়ানমারের চলমান যুদ্ধে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভার্ত করা হয়। সেখানে নুরুল চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। খোঁজ খবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খোঁজ খবর নিতে বলেছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’