ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ফের অসুস্থ সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। এ কারণে গত
  • আপলোড সময় : ১৯ মে ২০২৪, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৪, দুপুর ২:৪২ সময়
ফের অসুস্থ সৌদি বাদশাহ ছবি: সংগৃহীত
সৌদি আরবের বাদশাহ সালমান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। এ কারণে গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ পরীক্ষা নিরীক্ষা করা হবে জেদ্দার আল সালাম প্যালেসের ক্লিনিকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন।

এতে আরো বলা হয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদল স্বাস্থ্য পরিস্থিতি জানতে এবং নিশ্চিত হতে কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। বাদশাহ সালমান (৮৮) ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আসীন। তার পুত্র মোহাম্মদ বিন সালমান(৩৮) যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন। সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ করা হয়। তবে এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল। এছাড়া ২০২২ সালের মে মাসেও সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই