ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আপাতত বন্ধ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা
  • আপলোড সময় : ১৬ মে ২০২৪, দুপুর ১১:১৫ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৪, দুপুর ১১:১৫ সময়
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আপাতত বন্ধ ছবি: সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে অর্থ ছাড়ের অভাবে আপাতত বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, ‘আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই।’

এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  ইতালিয়ান-থাই কোম্পানির  শেয়ার  চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছিলেন হাইকোর্ট।  বিচারপতি খিজির আহমেদ চৌধরীর একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। গত শনিবার চীনা কোম্পানির আইনজীবী  ব্যারিস্টার মেহেদী  হাছান চৌধুরী বলেছিলেন, আদেশে আদালত বলেছেন,  দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন। আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।

থাই কোম্পানির আইনজীবী ইমতিয়াজ ফারুক বলেছিলেন, তারা কোম্পানির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবেন আপিলের বিষয়ে। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  ইতালিয়ান-থাই কোম্পানির  শেয়ার  চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ইতালিয়ান-থাই কোম্পানির  আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?