ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

তাপপ্রবাহের কারণে নয়াপল্টনের সমাবেশ স্থগিত করেছে বিএনপি

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশটি
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৪, সকাল ৭:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৪, সকাল ৭:৫০ সময়
তাপপ্রবাহের কারণে নয়াপল্টনের সমাবেশ স্থগিত করেছে বিএনপি ছবি : সংগৃহীত
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশটি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২২ এপিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

এর আগে গত শনিবার (২০ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছিল দলটি।

পরদিন রোববার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা করে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প