ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

তীব্র তাপদাহে প্রয়োজন না হলে শিশু ও বয়স্কদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৪ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৪ সময়
প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ছবি : সংগৃহীত
তীব্র তাপদাহে প্রয়োজন না হলে শিশু ও বয়স্কদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজ ভবন উদ্বোধনে এসে তিনি এ পরামর্শ দেন।

এসময় মন্ত্রী বলেন, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার কথা বলেছি। আমাদের কিছু নির্দেশনা আছে, স্বাস্থ্য অধিদফতর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে। এই নির্দেশনা আজ থেকে শুরু হবে। স্কুল বন্ধ হয়ে যাবে। যারা বয়স্ক ও শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়।

বিভিন্ন স্থানে ঘুরে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা প্রশ্নে তিনি বলেন, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, আমি সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এজন্য হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে। উন্নত করে সাধারণ মানুষ যেনো গ্রামেই চিকিৎসা পায়, সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালোরি টেইলরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি