ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

১৬ মাসের মেয়েকে ঘরে একা রেখে ছুটিতে যান মা, না খেয়ে শিশুর মৃত্যু

মেয়ের বয়স মাত্র ১৬ মাস। কিন্তু সে দিকে ভ্রুক্ষেপ না করেই তাকে একা বাড়িতে রেখে ছুটি কাটাতে চলে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৪, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৪, সকাল ৯:২৫ সময়
১৬ মাসের মেয়েকে ঘরে একা রেখে ছুটিতে যান মা, না খেয়ে শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
মেয়ের বয়স মাত্র ১৬ মাস। কিন্তু সে দিকে ভ্রুক্ষেপ না করেই তাকে একা বাড়িতে রেখে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মা! ১০ দিন বন্ধ ঘরে  খাবার পানি ছাড়া থাকার কারণে মৃত্যু হয় শিশুটির। সম্প্রতি ওই ঘটনায় মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক।

সংবাদমাধ্যম ফক্স নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বাসিন্দা ক্রিসটেল ক্যানডেলারিওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়েরতো ঘুরতে গিয়েছিলেন। বাচ্চাটির জন্য কোনও ব্যবস্থা ছিল না। এমনকি, বাড়িতে খাবার এবং পানীয় জলও রেখে যাননি তিনি।

বন্ধ ঘরে থাকার কারণে খাবার এবং জল না পেয়ে মৃত্যু হয় ১৬ মাসের মেয়েটির। ১০ দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তাঁর মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। তখন তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে জাইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তদন্তে নেমে পুলিশ ক্যানডেলারিওর ছুটি কাটানোর বিষয়টি জানতে পারে।

তার পরই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে গত বছর জুন মাসে। সোমবার সেই মামলায় রায়দানের সময় আমেরিকার এক আদালতের বিচারক ব্রেনডন শিহান ক্যানডেলারিওর উদ্দেশে বলেন, ‘‘আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনই আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি।’’

এই মামলার শুনানিতে ক্যানডেলারিও দাবি করেছেন যে, তিনি কয়েক দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর কথায়, ‘‘জাইলিনকে হারানোয় অনেক কষ্ট পেয়েছি। যা ঘটেছে সব কিছুর জন্য আমি অত্যন্ত আঘাত পেয়েছি। আমিই একমাত্র জানি, আমি কী অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম।’’ যদিও তাঁর কোনও কথাই বিচারকের মনে দাগ কাটতে পারেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ