ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

আজকের মতোই বহু বছর তোমার সঙ্গে কাটাতে চাই : আলিয়া

বিবাহিত জীবনের ২ বছর পার করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছর পহেলা বৈশাখের দিনে দ্বিতীয় বিবাহবার্ষিকী
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২:২৭ সময়
আজকের মতোই বহু বছর তোমার সঙ্গে কাটাতে চাই : আলিয়া ছবি : সংগৃহীত
বিবাহিত জীবনের ২ বছর পার করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছর পহেলা বৈশাখের দিনে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করছেন কাপুর দম্পতি। শাশুড়ি নীতু কাপুর থেকে আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা, আশীর্বাদ করেছেন। এমনকি আলিয়া নিজের প্রোফাইল থেকে যে ছবি শেয়ার করলেন, তার পর থেকে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা।

২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তারা খুদে রাহার মা-বাবার দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে তারকাদম্পতির ঝুলিতেও একগুচ্ছ কাজ। এককথায়, রণবীর-আলিয়া বর্তমানে বলিউডের ‘পাওয়ার কাপল’। 

সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন। লিখলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটব। সেই ছবির সঙ্গে এক বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটিক ছবিও জুড়েছেন আলিয়া ভাট।

এছাড়াও,তারকাদম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, কারিনা ও কারিশমা কাপুরসহ অনেকেই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার