ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৫৪ সময়
ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্র অংশ নেবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালকে।

উল্লেখ্য, ১লা এপ্রিল সিরিয়ায় ইরানি কন্সুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ কমপক্ষে ৭ জন গার্ড সদস্য নিহত হন। এর প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইসরাইলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় তোলপাড় চলছে বিশ্বে। দামেস্কে ইরানি কন্স্যুলেটে ইসরাইলি হামলায় যারা মুখে কুলুপ এঁটে ছিলেন, তারা কিন্তু এবার সরব হয়ে উঠেছেন। ইরান আক্রমণের জবাবে আক্রমণ চালানোর পর তারা নিন্দার ফুলঝুড়ি ফুটিয়ে তুলেছেন।

এরই মধ্যে শনিবার দিনের শেষে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। তিনি পরামর্শ দিয়েছেন যে পরবর্তীতে আর কোনো জবাব দেয়া হবে অপ্রয়োজনীয়।যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ইসরাইলি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। তবে এবিসির ‘দিস উইক প্রোগ্রামে রোববার হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরাইলকে আত্মরক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই