ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা

সৌদি আরবের আকাশে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার ৩০ রমজান পূর্ণ হবে সেখানে। সৌদি
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৪, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৪, সকাল ৯:৭ সময়
সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা ছবি: সংগৃহীত
সৌদি আরবের আকাশে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার ৩০ রমজান পূর্ণ হবে সেখানে। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তাই দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।

সোমবার ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। আগেই সৌদি আরবের চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা খুব কঠিন হয়ে যাবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি আজ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ঈদের  ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত। মোট পাঁচ দিন। আর দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস