ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

এক সিনেমায় বুবলির তিন নায়ক

ঈদে ঢাকাই সিনেমার মুক্তির তালিকায় যুক্ত হয়েছে আরেকটি সিনেমা। গতকাল রোববার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে 'মায়া' সিনেমাটির মুক্তির
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৪, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৪, দুপুর ২:১৭ সময়
এক সিনেমায় বুবলির তিন নায়ক ছবি: সংগৃহীত
ঈদে ঢাকাই সিনেমার মুক্তির তালিকায় যুক্ত হয়েছে আরেকটি সিনেমা। গতকাল রোববার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে 'মায়া' সিনেমাটির মুক্তির ঘোষণা ও ট্রেলার প্রকাশ করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলি।

শবনম বুবলি বলেন, 'সিনেমায় সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকা নিয়ে গল্প লেখা হয়। কিন্তু এই 'মায়া' সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা নায়িকা হিসেবে নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার। অভিনেতা মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান সহশিল্পী হিসেবে অসাধারণ। সিনেমায় আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন।'

সাইমন সাদিক বলেন, 'এ সিনেমায় প্রেম, বিরহ, জীবনের নানা বোধের গল্প আছে। অ্যাকশন, চমৎকার সংলাপ, শ্রুতিমধুর গান আছে যা দর্শকদের বিনোদিত করবে। ঈদে অনেক সিনেমা মুক্তি পাবে, যার যার দর্শক তাদের সিনেমা দেখবে। আমরা ইতিবাচক প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি