ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

স্ত্রীকে হত্যার ২৩ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী

লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ১২:৫৪ সময়
স্ত্রীকে হত্যার ২৩ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (২৯ মার্চ) রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ মার্চ) সকালে শরিয়তপুরের শখিপুর থানাধীন সরদারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে। স্ত্রীকে হত্যার পর সাজা থেকে বাঁচতে ২৩ বছর ধরে পলাতক ছিলেন তিনি। 

আদালত ও র‍্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ৫ ডিসেম্বর স্ত্রী আমেনাকে মাথায় আঘাত করে হত্যা করেন খোকন মিয়া। এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে একইদিন রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে খোকন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। ২০১৬ সারের ২২ মার্চ তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী হত্যা মামলার রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।  

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে গ্রেপ্তারে আমরা ছায়াতদন্ত শুরু করি। অবশেষে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, শুক্রবার রাতে র‍্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প