ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে কানাডা। পূর্ণাঙ্গ এই সূর্যগ্রহণ দেখতে দেশটির নায়াগ্রা জলপ্রপাতে
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, সকাল ৯:৩৯ সময়
সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী ছবি : সংগৃহীত
১৯৭৯ সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে কানাডা। পূর্ণাঙ্গ এই সূর্যগ্রহণ দেখতে দেশটির নায়াগ্রা জলপ্রপাতে সমাগম হতে পারে অন্তত ১০ লাখ দর্শনার্থী। বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিলের বিরল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ধারণা, ঐতিহ্যবাহী ট্রেন ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার ডলার। প্রতিরাতের জন্য হোটেল রুম ভাড়া বাবদ গুনতে হবে ১ হাজার ৬০০ ডলার।

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত জলপ্রপাতটি সূর্যগ্রহণের পথে পড়ায় অনেকেই আবার আগে থেকে হোটেল বুকিং করে রেখেছে। অতিরিক্ত চাহিদার কারণে রুমগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, সূর্যগ্রহণের সময় ব্যস্ত হয়ে উঠবে জলপ্রপাতের দুই পাশে থাকা অন্টারিও ও নিউইয়র্ক। সূর্যগ্রহণ দেখতে দর্শনার্থীদের উপস্থিতির কথা বিবেচনায় রেখে উভয় পাশেই বিশেষ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি