ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তামিমের অবসরের ঘোষণার পর বিসিবির প্রতিক্রিয়া

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
তামিমের অবসরের ঘোষণার পর বিসিবির প্রতিক্রিয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস । ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিই আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এদিকে, তামিমের এই সিদ্ধান্তকে খুবই প্রি-ম্যাচুউর বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য তামিম ধন্যবাদ জানান কোচ, বিসিবিসহ সতীর্থদের। আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে। কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে আরো বলেন, আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে। তামিমের অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?