ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা

সিনেমার প্রচারে একের পর এক অভিনব কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। এবার ভৌতিক গল্পের
  • আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা ছবি : সংগৃহীত
সিনেমার প্রচারে একের পর এক অভিনব কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। 

এবার ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। শুধু পুরস্কারের ঘোষণাতেই ক্ষান্ত হয়নি। এবার তারা জানালেন, সিনেমা দেখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য থাকছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা।এমনকি  বছরখানেক আগে ‘জ্বীন’ সিনেমা মুক্তি দিয়ে প্রচারের অংশ হিসেবে লাখ টাকা পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, আপনার ইতোমধ্যে জানেন সুরাইয়া তাবাসসুম- আগামীকাল ২২শে মার্চ, ২০২৪, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে (ইফতারের পরে) একা ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি দেখবে। সে সময় তার জন্য থাকবে একজন ডাক্তার। 

এদিকে সত্য কাহিনি নিয়ে তৈরি হয়েছে মোনা: জ্বীন-২। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারো ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমার গল্প।

এই সিনেমা দেখতে আসা বাকি দর্শকদের জন্যও চিকিৎসার ব্যবস্থা থাকবে জানিয়ে ওই পোস্টে আরও বলা হয়, আমরা সম্প্রতি বিশ্বখ্যাত মেডিকেল চেইন সেডোনা’র সাথে চুক্তি করেছি। তারা ডাক্তার পাঠাবে সুরাইয়া তাবাসসুমের জন্য। 

‘মোনা: জ্বীন-২’র নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত এবং অভিনয় করেছেন সদ্য প্রয়াত আহমেদ রুবেল। এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাটিও এ অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে।

এছাড়া আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীমসহ অনেকে। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

সবশেষ জাজ মাল্টিমিডিয়া দাবি করে, আমরা চুক্তিটি বিশ্বব্যাপী করেছি। কারণ ‘মোনা: জ্বীন-২’ বিশ্বব্যাপী মুক্তি দেয়ার চেষ্টা করছি। আজ আমরা বিশ্বের বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে সিনেমাটি পাঠিয়েছি। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প