ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি)শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এরপর থেকে ব্যস্ত সময় পার
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৬ সময়
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি)শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এরপর থেকে ব্যস্ত সময় পার করছেন। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা নর-নারীদের সাথে কথা বলবেন রোহিঙ্গা নেতারা জানিয়েছেন।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। 

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার 
মাহফুজুর রহমান, শরনার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান,উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনসহ ঢাকাস্থ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুস্কুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি