ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

এবার রাখাইনের রাথিডং শহর দখল আরাকান আর্মির

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং শহর দখল করেছে আরাকান আর্মি (এএ)। বিদ্রোহী গোষ্ঠীটির হামলার মুখে শহর ছেড়ে পালিয়েছে দুই
  • আপলোড সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:৪৪ সময়
এবার রাখাইনের রাথিডং শহর দখল আরাকান আর্মির ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং শহর দখল করেছে আরাকান আর্মি (এএ)। বিদ্রোহী গোষ্ঠীটির হামলার মুখে শহর ছেড়ে পালিয়েছে দুই শতাধিক সেনা। সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি।

গেলো কয়েকমাস ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির হামলায় কোনঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি ছেড়ে পালাচ্ছে সেনারা। রাখাইন, কাচিন রাজ্য, বাগো এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গেল কয়েকদিন ধরে রাখাইন, কাচিন রাজ্য, বাগো এবং সাগাইং অঞ্চলে দুপক্ষের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে সেনাসদস্য ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন হতাহত হবার খবর পাওয়া গেছে। রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। সেখান থেকে পালিয়ে গেছে দুই শতাধিক সেনা। এছাড়া কাচিনে বিদ্রোহীদের হামলার মুখে ৭টি ঘাঁটি বেদখল হয়েছে জান্তার।

অন্যদিকে সাগাইং রাজ্যে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গেল কয়েকদিনে তীব্র সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স (কালায়) জানায়, হামলা চালিয়ে কালায় উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি